কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে বেশি বলবা না, বললেই রিমান্ড বাড়িয়ে দেয় : আইনজীবীকে পলক

জুনাইদ আহমেদ পলকের রিমান্ড
জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদালতের কাঠগড়ায় উঠানো হলে শুনানির আগে পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, ‘শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। যত কম বলবা তত ভালো।’

এ সময় পলক আইনজীবীদের বলেন, ‘আমি এত পরিমাণে আদালতে আসি, সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দিরা আমাকে বলে ‘আজকে আপনার অফিস নেই?’। আদালতকে তারা আমার অফিস ভাবে।

এরপর পলককে মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আদালত থেকে পলককে গারদখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১০

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১১

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১২

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৪

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৫

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৬

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৭

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৮

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

১৯

বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন মনির হোসেন

২০
X