কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জীবনে শিক্ষার জন্য হলেও সবাইকে কারাগারে থাকা উচিত : পলক

আদালত প্রাঙ্গণে জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

রাজধানীর ধানমন্ডি থানার মো. রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জেল জীবন মারাত্মক। জীবনে শিক্ষা নেওয়ার জন্য সাত দিন হলেও সবাইকে কারাগারে থাকা উচিত। আমি যদি কখনো কারাগার থেকে বের হতে পারি, তখনো এই কথা বলব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ও পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে এসব কথা বলেন পলক।

এসময় নিজের ব্যক্তিগত আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে উদ্দেশ্য করে পলক আরও বলেন, শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। তোমরা বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। যত কম বলবা তত ভালো। তারা তো (রাষ্ট্রপক্ষ) বলেছে, রিমান্ড তো শুরু৷ তাই কথা বলার দরকার নেই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না।

এসময় আইনজীবীদের কারাগার জীবনের কথা জানিয়ে পলক বলেন, আমি নিয়মিত আদালতে আসি। যেদিন আদালতে না আনা হয় সেদিন কারাগারে হাটতে বের হলে জেলের বন্দিরা আমাকে উদ্দেশ্য করে বলে, ভাই আজকে আপনার অফিস নেই? আদালতকে তারা আমার অফিস ভাবে।

পরে তিনি কাঠগড়ায় সামনে গিয়ে দাঁড়ান। তখন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে একাধিকবার সালাম দেন। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি হাসতে হাসতে তার সালামের উত্তর দেন। সালামের উত্তর পেয়ে পলক তার আইনজীবীদের কাছে এসে হাসি মুখে বলেন, যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে।

তবে এসময় বিচারক এজলাসে ছিলেন না। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া এদিন আদালতে তোলার সময় সাংবাদিকদের পলক বলেছেন, মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশাআল্লাহ হবে। এসময় পলকের স্ত্রীর সম্পদ জব্দের বিষয়ে জানতে চাইলে তিনি ফের একই কথা বলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১০

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১১

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১২

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

১৩

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

১৪

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

১৫

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

১৬

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১৭

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১৮

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১৯

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

২০
X