কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

জ্যাকবের সঙ্গে কাঠগড়ায় খোশগল্পে মাতলেন শমী কায়সার

সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও অভিনেত্রী শমী কায়সার। ছবি : সংগৃহীত
সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও অভিনেত্রী শমী কায়সার। ছবি : সংগৃহীত

নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে ঈদ পরবর্তী প্রথম কারাগার থেকে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, অভিনেত্রীসহ বিভিন্ন নেতাকর্মীকে। এ সময় সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে কাঠগড়ায় খোশগল্পে মাততে দেখা যায় অভিনেত্রী শমী কায়সারকে।

বুধবার (০৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তাদের হাজির করা হয়। মামলার শুনানির পুরোটা সময় জ্যাকব ও শমী কায়সার খোশগল্প করে পার করেন।

এদিকে শুনানি শেষে উত্তরার আজমপুরে টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে, গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) গুলিতে আহত হন । উত্তরা পূর্ব থানার এ মামলায় শমী কায়সারকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রেফারিই হারিয়ে দিল’, এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন কোচ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

ইরানের ড্রোন হামলার বিরল প্রতিবাদ ওমানের, রাষ্ট্রদূত তলব

বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? 

মেসির রেকর্ডের দিনে ম্যারাডোনাকে ছুঁলেন আলভারেজ

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

১০

আল জাজিরা বিশ্লেষণ / ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার

১১

চট্টগ্রামের ৫ জেলা ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

১২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

১৩

ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

১৪

শাড়ি নিয়ে প্রতারণা / অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

১৫

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

১৬

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

১৭

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

১৮

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

১৯

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

২০
X