মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা শাহে আলম মুরাদসহ দুজন রিমান্ডে

আদালতে শাহে আলম মুরাদ। ছবি : কালবেলা
আদালতে শাহে আলম মুরাদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ২ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরেক আসামি হলেন- আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে পল্টন মডেল থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তাদের এ রিমান্ডের আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক আজিজুল হক সুমন।

এময় আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সকাল ৭টার দিকে পল্টন মডেল থানা এলাকায় রাস্তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করে। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে সমবেত হয়। তারা সরকার বিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিল। পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X