কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মেয়র আতিক নির্বাচনে অংশ নিলে বিজয়ী হবেন : আইনজীবী 

আদালত প্রাঙ্গণে আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

ভাটারা ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি চলাকালে তার আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, তিনি নির্বাচনে অংশ নিলে বিজয়ী হবেন। তিনি যাতে নির্বাচন করতে না পারেন সেজন্য এসব মামলা দেওয়া হচ্ছে।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ অক্টোবর ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুই মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই ভাটারা থানাধীন বাঁশতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হোসাইন। পরে হাসপাতালে নেওয়া হলে ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই গত ২ অক্টোবর ভাটারা থানায় মামলা করেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১০

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১১

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১২

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৩

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৫

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৬

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৭

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৮

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৯

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০
X