কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলার মোরসালিনের বিয়ে বিচ্ছেদ, ৮ লাখ টাকায় স্ত্রীর মামলা প্রত্যাহার

শেখ মোরসালিন ও সেঁজুতি বিনতে সোহেল। ছবি : কালবেলা
শেখ মোরসালিন ও সেঁজুতি বিনতে সোহেল। ছবি : কালবেলা

বিয়ে বিচ্ছেদ হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিনের। ৮ লাখ টাকা দেনমোহর পরিশোধে তার বিরুদ্ধে করা যৌতুকের মামলা প্রত্যাহার করে নিয়েছেন স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে সেঁজুতি আপস হয়েছে জানিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

এবিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, ‘মোরসালিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নক্ষত্র। দুই পক্ষের অনুরোধে সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। তারই ফলশ্রুতিতে আজ আদালতে উভয় পক্ষ হাজির হয়, আপোষনামা দাখিল করেন। আদালত তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা প্রত্যাহারের আবেদন গ্রহন করেন। মামলা প্রত্যাহারের আদেশ প্রদান করেন।

জানা গেছে, ৮ লাখ টাকা দেহমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোরসালিন এবং সেঁজুতি। দেনমোহরের ৮ লাখ টাকার মধ্যে আজ সেঁজুতিকে নগদ ৬ লাখ টাকা দেন মোরসালিন। দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে যা আগামি ৩১ জুলাইয়ের মধ্যে নগদায়ন করবেন মর্মে আপোসনামায় উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মোরসালিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সেঁজুতি।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বৈবাহিক জীবনের সুখ, শান্তি ঠিক রাখতে চাইলে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ২০ লাখ যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন মোরসালিন। বিয়ের পর থেকে সেঁজুতি আসামির প্রকৃত চেহারা, পরধন লোভী, পরনারীতে আসক্ত তা বুঝতে পারেন। আসামি যৌতুক দাবি করে বারবার সেঁজুতিকে মানসিক চাপ দেন এবং বলেন বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে নগদ টাকা আসামির হাতে তুলে দেওয়ার জন্য। এরপর বাদী অনুনয়, বিনয় করে মোরসালিনকে বুঝানোর চেষ্টা করেন, তার পিতা-মাতার যা সাধ্য ছিল তা বিয়ের সময় খরচ করেছেন। পিতা-মাতার মাথা গোজার শেষ সম্বলটুকু বিক্রি করে দিলে তাদের পথে বসতে হবে।

মামলার অভিযোগে আরও বলা হয়, শতবার বুঝানোর চেষ্টা করা হলেও মোরসালিন তা না বুঝে পক্ষান্তরে সেঁজুতিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। পরে যৌতুকের টাকার জন্য নির্যাতন বৃদ্ধি পায়। এতে সেঁজুতি উপায়ান্তর না পেয়ে তার পিতা-মাতার বাসায় চলে আসেন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার সময় মোরসালিন তার স্ত্রীর বাসায় যান। এসময় সেঁজুতি মোরসালিনের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে যান। তখন মোরসালন জানান, ‘আমি খাবার খেতে আসিনি। ২০ লাখ টাকা নেওয়ার জন্য এসেছি।’ সেঁজুতির পিতা-মাতা আসামিকে অনুরোধ করেন, ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মত সামর্থ তাদের নেই। তখন মোরসালিন তার স্ত্রী সেঁজুতি ও তার পিতা-মাতাকে গালাগাল ও হুমকিধমকি দিতে থাকেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X