কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলাসহ ডাকাতির ঘটনায় ৬ জন রিমান্ডে 

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

রাজধানীর পল্লবী থানাধীন কাঁচাবাজার এলাকায় ঈদের ছুটিতে থাকা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানের ওপর হামলা ও ডাকাতির অভিযোগে করা মামলায় ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজিব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুখ (৩৩) ও সুমন (১৯)।

এদিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন পল্লবীর কাঁচাবাজার থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ জুন পল্লবী থানাধীন কাঁচাবাজারে বাজার করতে যান ঈদের ছুটিতে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরিদপুরে জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। ওই দিন সকাল সাড়ে ১০টায় মাংসের দোকানের সামনে পৌঁছলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রসহ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মারধর করে তার সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি, স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ মোট ১ লাখ ৪৬ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে পল্লবী থানায় ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা করে ভুক্তভোগী পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X