কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ঢাকার জেলা জজ বদলি

মো. হেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত
মো. হেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত

ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) তার বদলির প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন হিসেবে তাকে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকার জেলা ও দায়রা জজের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর ঢাকার জেলা জজ হিসেবে পদাধিকার বলে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশেনরও সভাপতি হন। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অ্যাসোসিয়েশনের পদ হারান। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচন করা হয়।

তবে ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পরও এতদিন দায়িত্ব পালন করে যাওয়ায় আদালত পাড়ায় নানা সমালোচনা ছিল। অভিযোগ রয়েছে, তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পান। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা হওয়ায় তিনি সেখানকার সাবেক এমপি ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনেরও খুবই আস্থাভাজন ছিলেন। আনিসুল হক বিচার বিভাগের উর্ধ্বতনদের নিয়ন্ত্রণের মাধ্যমে নানা দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন।

জানা গেছে, বিচারক হেলাল উদ্দিন ১৯৯৫ সালে নারায়ণগঞ্জের সহকারী জজ হিসেবে প্রথম বিচার বিভাগে যোগদান করেন। এরপর তিনি গোপালগঞ্জ, রাজবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ,ফেনী, মুন্সিগঞ্জ, ময়মনসিংহের আদালতে বিভিন্ন পদে বিচারকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লার জেলা জজের দায়িত্ব পালন করেন। সর্বশেষ কুমিল্লা থেকে তাকে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকার জেলা জজ হিসেবে নিয়োগ করা হয়। তিনি ২০২৭ সালের এক অক্টোবর অবসরে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১০

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১১

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১২

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৪

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৫

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৬

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৭

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৮

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৯

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

২০
X