কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সুব্রত বাইনকে দেখে আদালতে অন্য আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। পুরোনো ছবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। পুরোনো ছবি

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি তোলার সময় সুব্রত বাইনকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় অন্য আসামিদের।

বুধবার (৯ জুলাই) দুপুর ২টা ১৩ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে বের করে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় পাশে প্রিজন ভ্যানে থাকা কয়েকজন আসামি 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। এ সময় আইনজীবী ও উৎসুক জনতাকে বলতে দেখা যায়, আসামিরা হয়তো সুব্রত বাইনকে আওয়ামী লীগের কোনো আসামি মনে করেছেন। সুব্রত বাইন তাদের পরিচিত কিনা এটা নিয়েও কথা বলতে থাকেন অনেকে।

এদিকে লিফটে করে ২টা ১৭ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাবের আদালতে তোলা হয় সুব্রত বাইনকে। এ সময় তাকে এক হাত ও পায়ে ডান্ডাবেড়ি পরানো দেখা যায়। হাত দিয়ে ডান্ডাবেড়ি ধরে হাঁটতে থাকেন তিনি। এছাড়া বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানোও দেখা যায়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম সুব্রত বাইনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে সুব্রত বাইনের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X