কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার মামলায় রিজভীসহ ৮ জনের বিরুদ্ধে পাঁচ পুলিশের সাক্ষ্য 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনের বিরুদ্ধে পুলিশের পাঁচজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তারা সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম বিষয়টি জানিয়েছেন।

সাক্ষীরা হলেন- পুলিশের সহকারী উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান, মো. উজ্জল, মো. কামরুজ্জামান, মো. আরজু আলী ও কনস্টেবল মো. মিজানুর রহমান।

এ মামলার অন্য আসামিরা হলেন- যুবদল নেতা শাহীন ওরফে মুরগি শাহীন, আশরাফ হোসেন অপু, বিএনপি নেতা হানিফ রায়হান, দেলোয়ার হোসেন দুলাল, মো. রানা, রমনা থানা বিএনপির সাবেক সভাপতি আ. রহিম ও শেখ আমির হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর হাতিরঝিল থানাধীন এলাকায় বিএনপি জামাতের ৪০-৫০ জন নেতাকর্মী জোড় হয়। এরপর খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে আশপাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে থাকে এবং জনগণ আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে জনসাধারণ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরিফুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X