কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ
৫৬ কোটি টাকার ঋণ খেলাপি

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম। ছবি : সংগৃহীত
ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম। ছবি : সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বাফুফের সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, অর্থঋণ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি ছিল। কিন্তু ধার্য তারিখে তারা উপস্থিত হননি। এজন্য গত ১৭ এপ্রিল ইউসিবি ব্যাংক থেকে কেন আসামিদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করা হবে না মর্মে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামিদের কর্তৃক গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ইউসিবি ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। আসামিদের পার্সোনাল গ্যারান্টিতে এবং ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এ ঋণ মঞ্জুর করা হয়েছিল। বিগত ৭ বছর ধরে জনগণের বিপুল পরিমাণ আমানতের টাকা আসামিরা উপভোগ করে চলেছেন। আসামিরা দেশ-বিদেশে বিলাসি জীবনযাপনে অভ্যস্থ। তাই নানাবিধ আর্থসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও ইউসিবি ব্যাংকের বিপুল পাওনা পরিশোধে চরম অবহেলা দেখিয়েছেন।

তিনি বলেন, আসামিদের যথেষ্ঠ আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও ব্যাংকের পাওনা পরিশোধ না করায় আসামিরা ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হয়। ফাহাদ করিমের স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে আরও খেলাপি ঋণের মামলা চলমান আছে। আসামিরা বিপুল ঋণ পরিশোধ এড়াতে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

তাই বাদীপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আসামিরা যেন আদালতের অনুমতি ব্যতিত দেশত্যাগ করতে না পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ৫৬ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ৩৯৮ টাকা ঋণ নেন আসামি ফাহাদ করিম। তবে সে দীর্ঘদিন ধরে তিনি এ ঋণ পরিশোধ করেন নাই। এজন্য খেলাপি ঋণ আদায়ের জন্য চলতি বছরের ৩০ জানুয়ারি ফাহাদ করিমের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করে ইউসিবি ব্যাংক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১০

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১২

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৩

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৫

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৬

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৭

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৯

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

২০
X