কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আমান গ্রুপের লোগো। ছবি : সংগৃহীত
আমান গ্রুপের লোগো। ছবি : সংগৃহীত

অনাদায়ি অর্থ আদায়ের লক্ষ্যে আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ট্রাস্ট ব্যাংক পিএলসি, স্বাধীন টাওয়ার, ঢাকা ক্যান্টনমেন্ট, বাদী হয়ে আমান গ্রুপের বিরুদ্ধে ২২২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা আদায়ের লক্ষ্যে অর্থ ঋণ আদালত-৬ ঢাকা মামলা দায়ের করে। গত সোমবার (২৫ আগস্ট) অর্থ ঋণ আদালত-৬, ঢাকা, অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর ৫৭ ধারার অধীনে আদালত এই আদেশ প্রদান করেন।

স্বাক্ষরিত আদেশে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে পাসপোর্টসহ ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। এ ছাড়া এই ১৫ দিনের অন্তর্বর্তী সময়ের মধ্যে আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামসহ তিন ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে বহির্গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোহাম্মদ রফিকুল ইসলাম ও তার তিন ছেলে পরিচালক যথাক্রমে মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও তার স্ত্রী মুক্তা ইসলামের বিরুদ্ধে আদালত অন্তর্বর্তী সময়ের মধ্যে বহির্গমনের নিষেধাজ্ঞা প্রদান করেছেন।

এ বিষয়ে ট্রাস্ট ব্যাংকের নিযুক্ত আইনজীবী মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, অনাদায়ি অর্থ আদায়ের জন্য আদালত আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলেছেন। এবং এই অন্তর্বর্তী সময়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন।

উল্লেখ্য, আমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমান ফুড লিমিটেড, জুবেলিন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, আমান টেক্সট লিমিটেড, আমান নেট প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড এসব প্রতিষ্ঠানের নামে ট্রাস্ট ব্যাংক থেকে আমান গ্রুপ ঋণ নিয়েছিল ২২২ কোটি টাকার ওপরে। অনাদায়ি অর্থ আদায়ের জন্য ট্রাস্ট ব্যাংক অর্থ মোকদ্দমা দায়ের করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X