কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টার নতুন মামলায় নাসার নজরুল গ্রেপ্তার 

হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি : কালবেলা
হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনের সময় ঢাকার খিলগাঁও এলাকায় রনি খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ। সে মামলার এজাহারনামীয় আসামি। ১৯ জুলাই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত হাসিনার অনুগত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সুবিধাবাদীরা আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর গুলি করে। উত্তরা, যাত্রাবাড়ী, খিলগাঁও, মোহাম্মদপুর, রামপুরাসহ অনেক জায়গায় অনেকে আহত হয়। বাদীও গুলিবিদ্ধ হন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণী অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই বিকেল ৫টার দিকে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর ঢাকার গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X