রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ৩ মামলার শুনানি পেছাল

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ৩ মামলার শুনানি পেছাল
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলার শুনানির তারিখ পেছাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাগুলোতে মোট ৩৪ আসামি রয়েছেন, যাদের মধ্যে ২৫ জন বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

রোববার (২৬ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে দুটি আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনায় দায়ের করা হয়েছে। যার শুনানি আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আর জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলার শুনানি অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করার পর ট্রাইব্যুনাল নতুন এই তারিখ নির্ধারণ করে। আগে গুম সংক্রান্ত মামলার শুনানি ২০ নভেম্বর এবং জুলাই-আগস্ট আন্দোলন সংক্রান্ত মামলার শুনানি ৫ নভেম্বর ধার্য ছিল।

এর আগে, ২২ অক্টোবর ঐতিহাসিক এক পদক্ষেপে ১৫ সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে হাজির করা হয় জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে।

দুটি গুমের মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে। এছাড়া আরও ৯ অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এ মামলায় আসামি হিসেবে আছেন।

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের তিন সাবেক মহাপরিচালককেও টিএফআই সেলে নির্যাতনের অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নিয়ে ১৫ চাকরিরত সেনা কর্মকর্তাসহ ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X