কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা আকন্দ কারাগারে

জামায়াত নেতা আকন্দ।
জামায়াত নেতা আকন্দ।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকালে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক শাহীদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১১ অক্টোবর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসময় আসামিরা পুলিশের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের নিক্ষিপ্ত ইট পাটকেল ও লাঠির আঘাতে পুলিশ সদস্য আহত হয়। পরে নিজের জানমাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা দৌড়িয়ে পালিয়ে যাওয়া। পরে এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১০

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১১

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১২

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৩

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৪

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৫

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৬

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১৭

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৮

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৯

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

২০
X