মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশের আগে ২২৭ নেতাকর্মী কারাগারে

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : সংগৃহীত
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসমাবেশের আগের গ্রেপ্তার বিএনপির ২২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে ২০৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ওয়ারীতে ২২, যাত্রাবাড়ীতে ১৭, কাফরুলে ১৫, পল্লবীতে ১৯, গেন্ডারিয়ায় ৩ জন, সূত্রাপুরে ৬, ক্যান্টনমেন্টে ১, খিলক্ষেতে ৩, নিউমার্কেটে ৪, কলাবাগানে ১, রামপুরায় ৩, তেজগাঁও শিল্পাঞ্চলে ১, হাতিরঝিলে ১, তেজগাঁও থানার ৩, আদাবরে ৫, মোহাম্মদপুরে ৩, রমনায় ৩, শাহবাগে ২, মতিঝিলে ৩, শাহজাহানপুরে ১, গুলশানে ১, বাড্ডায় ৬, বংশাশে ৬, কোতোয়ালিতে ২, চকবাজারে ৬, কামরাঙ্গীরচরে ১০, লালবাগে ৪, কদমতলীতে ১৮, শ্যামপুরে ২, হাজারীবাগে ৬, উত্তরখানে ৫, ডেমরায় ৪, খিলগাঁও থানায় ৮, মুগদায় ২, দারুসসালামে ১০ ও শাহ আলী থানা এলাকায় গ্রেপ্তার ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার ৯ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৬ ও সাভার থানার ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ১২৯ জনকে আদালতে পাঠিয়েছিল ডিএমপি। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে দুই দিনে ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকার পুলিশ।

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশকে সামনে রেখে ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়াও গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় অনেককে গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১০

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১১

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১২

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৪

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৫

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৬

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৭

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৮

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৯

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

২০
X