কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আদালতে বিএনপি নেতা তাহেরের মৃত্যুসংক্রান্ত কোনো প্রতিবেদন ছিল না’

মৃত বিএনপি নেতা মো. আবু তাহের দাইয়া। পুরোনো ছবি
মৃত বিএনপি নেতা মো. আবু তাহের দাইয়া। পুরোনো ছবি

রাজধানীর নিউমার্কেট থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৩ জনের পৃথক দুই ধারায় দেড় বছরের সাজা দেন আদালত।

গতকাল সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।

এ মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মো. আবু তাহের দাইয়া মামলার সূচনা থেকেই পলাতক ছিলেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার মৃত্যুসংক্রান্ত কোনো প্রতিবেদন ছিল না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শহিদ উদ্দিন বলেন, এ মামলার আসামি আবু তাহের সূচনা থেকে পলাতক। তার অনুপস্থিতিতে এ মামলার বিচার শুরু হয়। তিনি মারা গেছেন কি না এ বিষয়ে আদালতের কাছে কোনো তথ্য ছিল না। কোনো আইনজীবী বা তাহেরের পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়ে আদালতকে অবগত করেনি।

আদালতকে এ বিষয়ে জানানো উচিত ছিল। মামলার নথি অনুযায়ী আদালত বিচার করে থাকেন। আইনানুযায়ী কেউ মারা গেলে সাজার দায় থেকে স্বাভাবিকভাবেই অব্যাহতি লাভ করবে।

২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেট নীলক্ষেতের ৪ গেটে পুলিশের কাজে বাধা প্রদান করে আসামিরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আসামিরা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার বিচার চলাকালীন হাবিবুর রহমান নামে একজন মারা যান। এ মামলায় পাঁচজন আদালতে সাক্ষ্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১০

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১১

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১২

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১৩

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১৪

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১৫

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১৬

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৭

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৮

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

১৯

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X