কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে জাতীয় নির্বাচনে বাড়ল আরও এক দল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র ১২ দিন। শেষ মুহূর্তে এসে নির্বাচন করার সুযোগ পেল গণতন্ত্রী পার্টির সব প্রার্থীরা। আগামী নির্বাচনে দলটির সকল প্রার্থিদের অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

গণতন্ত্রীর পার্টির প্রার্থী ব্যারিস্টার আরশ আলী সম্পাদক, দোলন ভৌমিকসহ ৭ প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১২ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিলো ইসি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেয়া সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

পরে ১৬ ডিসেম্বর দলীয় কোন্দলে গণতন্ত্রী পার্টির বাতিল হয়ে যাওয়া সব প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা বহাল রেখে প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অনুরোধ জানায় দলটি। দলের একাংশের সভাপতি ডা. শাহাদাত হোসেন এক চিঠিতে এ অনুরোধ জানান।

সিইসিকে লেখা চিঠিতে শাহাদাত হোসেন বলেন, আমি ডা. শাহাদাত হোসেন সভাপতি (সাবেক সাধারণ সম্পাদক) গণতন্ত্রী পার্টি আপনার কমিশন থেকে জানিয়েছেন যে, বিগত ২৫ জুলাই আমাদের দাখিলকৃত আবেদন ও কমিটি না-মঞ্জুর হয়েছে এবং নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুনানির জন্য ১৫ (পনের) দিনের সময় দিয়েছেন, আমরা শুনানি করতে ইচ্ছুক। যেহেতু এই ১৫ দিন সময়ের মধ্যে প্রতীক বরাদ্ধ হয়ে যাবে, সেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির যে সব প্রার্থীদের মনোনয়ন রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করে প্রতীক বরাদ্ধের জন্য পত্র দেওয়া হয়েছে, সেই সব বৈধ প্রার্থীদের প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্ধ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টিকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

চিঠিতে তিনি আরও বলেন, কমিশনের নিকট প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে বিষয়টি বিবেচনা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টি কর্তৃক মনোনীত (ব্যারিস্টার আরশ আলী ও ডা. শাহাদত হোসেন কর্তৃক স্বাক্ষরিত) বৈধ সবপ্রার্থীদের প্রার্থিতা বহাল রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

১০

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১১

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১২

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১৩

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৫

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৬

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৭

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৮

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

২০
X