মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে সংঘর্ষ

যুথির জামিন শুনতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে (বার অ্যাসোসিয়েশনে) সংঘর্ষ’র ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর আগাম জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। তার আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হলে সোমবার (১৮ মার্চ) বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন।

যুথীর আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু বলেন, আগাম জামিন আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। একজন জামিন শুনানিতে বিব্রতবোধ করায় আবেদনপত্র ফেরত দেওয়া হয়েছে। আমরা চারজনের জামিন আবেদন করেছিলাম।

এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির অভিযোগে করা মামলায় জামিন নিতে হাইকোর্টে আবেদন করেছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীসহ চারজন। তিনি ছাড়া মামলার আসামি অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা) জামিন আবেদন করেন। গত ১৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

নাহিদ সুলতানা যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় অ্যাডভোকেট যুথী এক নম্বর আসামি।

জানা যায়, গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা নিয়ে অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট তৈরি হয়। ভোট গণনা কখন হবে তা নিয়ে সংঘর্ষর ঘটনা ঘটে। সেখানে যুবলীগের আইনজীবী ও বহিরাগত নেতাকর্মী সমিতি মিলনায়তনে ঢুকে পড়ে। এসময় নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির সদস্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফ পুরো অবস্থার ভিডিও করতে করতে থাকেন। যুবলীগের বেশ কয়েকজন এসময় সহকারি অ্যাটর্নী জেনারেল সাইফুর রহমান (এস আর) চৌধুরী সাইফের ওপর চড়াও হন। মারামারির ঘটনা ঘটে। এতে আন্তত সাতজন আইনজীবী আহত হন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট গণনা বন্ধ হয়ে যায়।

মারামারি এ ঘটনার জন্য সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথিকে দায়ী করেন আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। তিনি বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। মামলায় নাহিদ সুলতানা যুথিকে এক নম্বর আসামি করেন। এছাড়াও বিএনপি সমর্থক সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে এ মামলায় এজাহারভুক্ত আসামি করেন। অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে মামলায় আসামি করা হয়

এ মামলার পাঁচ আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ওসমান চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পায় পুলিশ। এরপর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজেলকেও রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়। এখন যুথিসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১০

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১১

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১২

ব্রাজিলের জালে জাপানের গোল

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৪

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৫

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৬

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৭

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৮

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৯

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

২০
X