কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে এজলাস ছাড়লেন বিচারপতিরা

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ চুইয়ে পানি পড়ার কারণে এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান বিচারপতিরা। যার ফলে ১৫ মিনিটের মতো বিচারকাজ বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আপিল বিভাগে বিচারকরা এজলাসে বসে বিচারকাজ শুরু করেন। এর মধ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তিনি সব বিচারপতি নিয়ে এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।

এরপর পুনরায় বিচারকাজ শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, ছাদটি ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত। জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আজ থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X