কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:৩৫ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে ঢিল ছোড়ার মামলার তদন্ত প্রতিবেদন পেছাল 

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এর আগে গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাওয়ার পথে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঢিল মেট্রোরেলের জানালায় আঘাত হানে।

এ ঘটনায় গত ১ মে রাতে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেন।

মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মেট্রোরেলের প্রায় দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

১০

মহিষবোঝাই ভটভটি উল্টে নিহত ২

১১

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১২

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৩

বিশ্বকাপ ট্রফি সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য

১৪

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

১৫

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

১৬

কোথায় আছেন মোজতবা খামেনি?

১৭

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

১৮

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৭৪ লাখ, দেখবেন কারা?

১৯

বুলেট ট্রেনে চীনের সহযোগিতার আগ্রহ, রাষ্ট্রদূতকে সিসিসিআই সভাপতির ধন্যবাদ

২০
X