কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ জেলা আ.লীগ নেতা মিন্টুর ১০ দিনের রিমান্ড চায় ডিবি 

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি : সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।

সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আটকের কথা জানাজানি হওয়ার পর বুধবার (১২ জুন) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে প্রতিবাদ জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যার পর কালীগঞ্জে এমপি আনারের অনুসারীরা মিন্টুর আটকের ঘটনাকে সাধুবাদ জানিয়ে তার বিচার ও কঠিন শাস্তি দাবি করে।

কে এই মিন্টু

মিন্টুর উত্থান নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, সেই স্কুলজীবনে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে আজ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। এ সময়ে দীর্ঘ রাজনীতির পথ পাড়ি দিয়েছেন তিনি। এরশাদ সরকারের আমলে ছাত্রনেতা হিসেবে, বিএনপির শাসন আমলে স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে দলের পক্ষে মাঠে দেখা গিয়েছে তাকে। একটি সময় যখন ঝিনাইদহে আওয়ামী লীগের হাল ধরার কেউ ছিল না তখন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝিনাইদহ শহরে স্লোগানে স্লোগানে দলের জানান দিয়েছেন একক নেতৃত্বে। আজ সেই নেতা তারই দলের সংসদ সদস্য আনায়ারুল আজিম আনার হত্যা ঘটনায় সন্দেহভাজন হিসেবে ডিবির হাতে আটক হয়েছেন। স্বাভাবিকভাবে সকলের কাছে প্রশ্ন, এমন একজন দাপুটে নেতা কীভাবে এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হলেন?

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X