কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নাসির-তামিমার বিরুদ্ধে বাড়িওয়ালার সাক্ষ্য 

আদালত প্রাঙ্গণে নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। ছবি : কালবেলা

অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে বাড়িওয়ালা মো. জিয়াউল আজিজ সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী আজিজের বাসায় রাকিব তার স্ত্রী তামিমাকে নিয়ে বসবাস করতেন।

সোমবার (২৪ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তিনি এ সাক্ষ্য দেন। এ ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমানের আংশিক সাক্ষ্য গ্রহণ হয়েছে।

এদিন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা আদালতে হাজিরা দেন। তাদের উপস্থিতিতে আদালত সাক্ষী পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান ও বাড়িওয়ালা মো. জিয়াউল আজিজের জবানবন্দি রেকর্ড করেন আদালত। এদের মধ্যে সাক্ষী আজিজের সম্পূর্ণ জেরা শেষ হলেও অপর সাক্ষী মিজানুরের আংশিক জেরা হয়। পরে আদালত তামিমার পক্ষে জেরার জন্য নতুন দিন ধার্য করেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়। একই বছরের ৬ মার্চ মহানগর দায়রা আদালতে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন নাসির ও তামিমা।

অন্যদিকে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন করেন বাদীপক্ষ। শুনানি শেষে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ রিভিশন খারিজ করে দেন। একইসঙ্গে নাসিরের শাশুড়ি সুমি আক্তার মামলার দায় থেকে অব্যাহতির আদেশ বহাল রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১০

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১১

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১২

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৩

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৪

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৫

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৬

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৭

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৮

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৯

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

২০
X