ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কাজল রেখাকে ধর্ষণের পর হত্যা, ৫ জনের ফাঁসি

আদালত চত্বরে গণধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির আদেশ পাওয়া আসামিরা। ছবি : কালবেলা
আদালত চত্বরে গণধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির আদেশ পাওয়া আসামিরা। ছবি : কালবেলা

ফরিদপুরের মধুখালীতে নারী পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে গণধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সোমবার (২৪ জুলাই) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। এ সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন। তাদের সবার বাড়ি ফরিদপুরের মধুখালীর আড়পাড়া গ্রামে।

আরও পড়ুন : স্ত্রী ও শাশুড়িকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুট মিলে নারী শ্রমিক হিসেবে কাজ করত কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে জুট মিল থেকে ফেরার পথে ওই নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ করে আসামিরা। ওই নারী সবাইকে বলে দিতে পারে, এমন শঙ্কা থেকেই তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায়। কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। চাকরির সুবাদে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।

পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইলের কল লিস্টের সূত্র ধরে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার এই মামলার রায় দেন আদালতের বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X