বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ১০ বছর আত্মগোপনে

১০ বছর আত্মগোপনের পর ধরা পড়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল খালেক। ছবি : কালবেলা
১০ বছর আত্মগোপনের পর ধরা পড়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল খালেক। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল খালেককে (৪০) ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সাজা থেকে বাঁচতে গত ১০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

শুক্রবার (৪ আগস্ট) সকালে বগুড়া ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংকালে র‌্যাব বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এ তথ্য জানান। আব্দুল খালেক বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ থানার (নারী ও শিশু-২) অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল খালেক ঢাকার আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় অবস্থান করছে। এই সূত্র ধরেই গত ৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব সদর দপ্তর (ইন্ট উইং)-এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিসি-৩ বগুড়া ও র‌্যাব-৪, সাভার সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার এড়াতে সাভার এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করত আব্দুল খালেক। মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নানা কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে জানা গেছে।

উল্লেখ, ২০০৫ সালে আসামি আব্দুল খালেক (৪০) এবং তার বন্ধু মোখলেছুর রহমান (৪২) ও মো. রুবেল (৪০) মিলে তার প্রতিবেশী বেদেনা (৩৮) নামে এক নারীকে অপরহণ করে। পরে বেদেনার বাবা আজাহার আলী (৬০) বাদী হয়ে ২০০৫ সালে শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ২০১৩ সালের রায়ে আটক আসামির ১৪ বছরের সাজা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১০

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১১

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৩

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৪

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৫

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৬

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৭

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৮

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৯

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

২০
X