কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের এপিএস পরিচয়ে চাঁদাবাজি, পুলিশে সোপর্দ বিএনপির

আরিফ হোসেন। ছবি : সংগৃহীত
আরিফ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামের একজন। পরে তাকে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে আরিফ হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে বিএনপি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আরিফ হোসেনসহ চারজন গুলশান-২ গোলচত্বরের পার্শ্বে একটি ক্যাফেটরিয়ায় এসে চাঁদা দাবি করেন।

এসময়ে তিনি বিএনপি মহাসচিবের এপিএস হিসেবে পরিচয় দেন। বিষয়টি ক্যাফেটরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানস্থ বিএনপি কার্যালয় নিয়ে যায়। তবে ওই সময়ে বাকি তিনজন কৌশলে পালিয়ে যায়।

আরিফ হোসেনকে গুলশান কার্যালয়ে নেওয়ার পর সেখান থেকে থানা পুলিশে খবর দেয় কার্যালয়ের কর্মকর্তারা। গুলশান থানার এসআই আনোয়ারের নেতৃত্বে তাকে থানায় নেওয়া হয়।

থানা পুলিশ সূত্র জানিয়েছে, চাঁদাবাজকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি ঢাকার পল্লবীতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X