কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে নববীর ইমাম পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সবুজ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. সবুজ। ছবি : সংগৃহীত

দরবেশ বাবা পরিচয়ে প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া মো. সবুজকে (৩২) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেনস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

বুধবার (৪ ডিসেম্বর) ভোলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সাইবার পুলিশের একটি টিম তাকে গেপ্তার করে।

সিআইডি সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আরিফা খাতুন (ছদ্মনাম) তার পুত্রবধূর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এ সমস্যাগুলোর সমাধানের জন্য ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি কথিত দরবেশ বাবার সঙ্গে যোগাযোগ করেন। দরবেশ বাবা পরিচয়ে প্রতারক মো. সবুজ নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম হিসেবে পরিচয় দেন এবং ভিকটিমের আস্থা অর্জন করেন। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি জানান, সমস্যার সমাধানে কিছু খরচ লাগবে এবং এটি গোপন রাখতে হবে। সমস্যার সমাধান না হলে তার ছেলে এবং পুত্রবধূর ক্ষতি হতে পারে বলে ভয় দেখান। বিশ্বাস অর্জনের পর ভিকটিম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট সাড়ে ৫ লাখ টাকা প্রতারকের কাছে পাঠান।

পরে আরিফা খাতুন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রাজধানীর কলাবাগান থানায় মামলা করেন। সিআইডির সাইবার পুলিশ মামলাটি তদন্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজকে গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করে, সে এবং তার এলাকার বেশ কিছু যুবক এ প্রতারণার সঙ্গে যুক্ত। তারা ফেসবুক, ইউটিউব এবং ইমোতে নিজেদের দরবেশ বাবা পরিচয়ে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। পুরো চক্রটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X