কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। ছবি : কালবেলা
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। ছবি : কালবেলা

ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুজন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের ওপর দীর্ঘদিন ধরে একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সিয়াম-উল-হক জানান, অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্রসহ (রামদা) সন্ত্রাসী আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে রিয়াদ মাতাব্বরকে (৩৮) আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হন্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X