কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গুলিস্তান থেকে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার 

গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : সংগৃহীত
গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

রোববার (০৫ জানুয়ারি ) রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পল্টন মডেল থানার একটি চৌকস টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুজন, মোজাহিদ, অনিক ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় ছিনতাই করার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X