কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদ থেকে জুতা চুরি করে ‘পিস্তল’ দেখিয়ে ভয়, অতঃপর...

আটকের পর ওই যুবককে থানায় হস্তান্তর করা হয়। ছবি : সংগৃহীত
আটকের পর ওই যুবককে থানায় হস্তান্তর করা হয়। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর প্রকাশ্যে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় উপস্থিত জনতা তাকে আটক করে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম ইবতেশাম রহমান আলফি (১৮)। নিজেকে মোহাম্মদপুরের বাসিন্দা এবং বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানিয়েছে সে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব গায়েন ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসল বলে মনে হচ্ছে। কিন্তু, এতে কোনো গুলি ছিল না।

তবে আটক যুবকের দাবি, পিস্তলটি খেলনা ছিল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন তাদের একজনের জুতো নেই। ওই যুবকরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তারা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাকে চ্যালেঞ্জ করে। সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে, তারা পিছিয়ে যায়। এ অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। তখন ওই এলাকায় হইচই শুরু হলে সন্দেহভাজন যুবক পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সের দিকে পালানোর চেষ্টা করে। সেখানে ট্রাফিক পুলিশের সাব-ইনস্পেক্টর খবির হোসেন তাকে আটকে ফেলেন। তাকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

কলাবাগান থানার (ওসি) আক্তারুজ্জামান বলেন, এটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পিস্তলের বিষয়ে অধিকতর তদন্ত হবে এবং আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X