কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অফিসে আসতে দেরি, কর্মীদের বেত্রাঘাত এমডির

কর্মীদের বেত্রাঘাত করছেন একজন। ছবি : সংগৃহীত
কর্মীদের বেত্রাঘাত করছেন একজন। ছবি : সংগৃহীত

অফিসে দেরি করে আসায় এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তার কর্মীদের বেত্রাঘাত করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

তবে ঘটনাটি কোথায় ঘটেছে, সেটি বোঝা না গেলেও, বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানটির এমডি কর্মীদের লাইনে দাঁড় করিয়ে একজন একজন করে বেত্রাঘাত করছেন, আর আশপাশে থাকা অন্য কর্মীরা সে দৃশ্য চুপচাপ দেখছেন। এ সময় কাউকে ‘অফিসে ঝগড়া করো?’ বলে পেটাচ্ছেন, আবার কাউকে দেরিতে আসায় ‘টাইম লস্ট, এভরিথিং ইজ লস্ট’ বলে পেটাচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

অনেকেই এটিকে শ্রম আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে বিষয়টির খোঁজ নিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যার খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় শ্রম অধিকার সংগঠনগুলোও নড়েচড়ে বসেছে এবং তারা এ ধরনের আচরণকে অমানবিক ও অন্যায় বলে উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X