কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপ উদ্ধারসহ গাড়ি চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মানিক চৌধুরী। ছবি : সংগৃহীত
মানিক চৌধুরী। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মানিক চৌধুরী (৩৯) নামে গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৭ জুন ওয়ারী থানার লাল মোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজি ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ চুরি হয়। পিকআপটির মালিক সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় পুলিশ। পরে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার পূর্ব ধর্মশুর এলাকা থেকে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে তার অন্য দুই-তিনজন সহযোগীর সহায়তায় ৭ জুন বিকেলে ওয়ারীর লাল মোহন সাহা স্ট্রীটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে পিকআপটি চুরি করেছিল। পরে সেটি কেরানীগঞ্জের পূর্ব ধর্মশুর এলাকায় লুকিয়ে রেখেছিলেন।

গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X