কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেপ্তার

হিযবুত তাহরীর শীর্ষ নেতা আব্দুল বাতেন। ছবি : সংগৃহীত
হিযবুত তাহরীর শীর্ষ নেতা আব্দুল বাতেন। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা আব্দুল বাতেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃত আব্দুল বাতেন (৬০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মৃত আরশাদ আলীর পুত্র।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার বিকেল তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি জানান, বাতেন হিযবুত তাহরীর অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের ইসস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শিহাব করিম জানান, বাতেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সাথে গোপনে নিয়মিত যোগাযোগ রাখেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে আসছিল। সে ছদ্মবেশ ধারণ করে বিগত পাঁচ বছর ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আসছিল।

তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর, হাজারীবাগ এবং মানিকগঞ্জের দৌলতপুর থানায় সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X