কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাসে আগুন দিতে কর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা : ডিবিপ্রধান

গ্রেপ্তার হওয়া যুবদলের চার নেতা। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া যুবদলের চার নেতা। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কর্মীদের প্রতি বিএনপি নেতাদের নির্দেশ- বাসে আগুন লাগাতে হবে। পরিবহনে আগুন দেওয়ার পর (ছবি/ভিডিও) তাদের বড় ভাইদের পাঠাতে হয়। সেই নেতারা আবার তাদের বড় ভাইদের কাছে এসব (প্রমাণ) পাঠায়।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় যুবদলের চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। এ নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মাহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তার হওয়া যুবদলের চার নেতা এর আগে কোথাও আগুন লাগিয়েছে কি না তা রিমান্ড শেষে জানা যাবে। তাদের সাথে আরও কে কে জড়িত তা জেনে সবাইকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার হওয়া সবাই যুবদলের নেতা বলে স্বীকার করেছেন। তাদের পদ-পদবিও আছে। তারা যে আগুন লাগিয়েছে তা অন্যান্য নেতাদের ছবি তুলে পাঠিয়েছে।

তিনি বলেন, কয়েকদিন আগে যুবদলের নেতা আবু সাইদ মিন্টুকে গ্রেপ্তার করার পর আমাদের কাছে এবং আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে- যুবদলের নেতারাই এসব ককটেল বানাচ্ছে। কুমিল্লা এবং সীতাকুণ্ড থেকে তারা এসব ককটেলের উপাদান নিয়ে আসে। এসবের জন্য টাকা দেয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

হারুন অর রশীদ বলেন, ঢাকা শহরের বিচ্ছিন্ন একটি জায়গায় ককটেল নিক্ষেপ করা বা একটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টা জনমনে তেমন প্রভাব পড়ে না। সাময়িকভাবে হয়তো একটা প্রভাব পড়ে। এই কারণেই দেখা যাচ্ছে অবরোধেও ঢাকা শহরে যানজট।

বাসে আগুন দেওয়ার সময় গ্রেপ্তার হওয়া যুবদলের চার নেতা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মো. দুলু (৪৪), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮), মো. আব্বাস আলী (৩২), মো. আব্দুল লতিফ বিপ্লব (৩৩)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X