কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম
অনলাইন সংস্করণ

অবরোধের আগের দিন ৫ বাসে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে। এর আগের দিন সোমবার বিকেল থেকে রাজধানীসহ সারা দেশে মোট পাঁচটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মোহাম্মদপুরে ‘মিডলাইন’ বাসে আগুন দেওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীতে তিনটি, আশুলিয়ায় একটি ও ফেনীতে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রাশেদ বিন খালিদ বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবাহনের একটি বাসে ও বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আশুলিয়ায় কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি বাস এবং ফেনীতে আরও একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের ময়ূরী ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুই যুবক। পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যুবদলের কর্মী বলে জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X