কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২২ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

আফ্রিকান নারীর রিজার্ভ করা হোটেল থেকে কোকেনসহ আরেক বিদেশি গ্রেপ্তার

কোকেনসহ গ্রেপ্তার মোহামেদি আলি। ছবি : কালবেলা
কোকেনসহ গ্রেপ্তার মোহামেদি আলি। ছবি : কালবেলা

দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেন চালানটি ধরা পড়েছে গত বুধবার। পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির নারী নমথান্দাজো টাওয়েরা সোকোর ব্যাগে পাওয়া যায় ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন। সোকো ঢাকায় থাকার জন্য হযরত শাহজালাল বিমানবন্দর সংলগ্ন একটি হোটেল ঠিক করেছিলেন। সেই হোটেলে অভিযান চালিয়ে আরেক বিদেশি নাগরিক মোহামেদি আলিকে কোকেনসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার হোটেল এফোর্ড ইন থেকে ২শ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করা হয়।

ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান কালকেলাকে বলেন, এটা আমাদের ফলোআপ অভিযান ছিল। বিমানবন্দরের কাছের এই হোটেলটিতে সোকোর রিজার্ভেশন ছিল। আমরা ওখানে সন্দেহভাজন একজন বিদেশি নাগরিককে ঘেরাও করি। তিনি হোটেলটির ১০২ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

তিনি জানান, বিমানবন্দর এপিবিএন ডগ স্কোয়াডের সহায়তায় কক্ষটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে এপিবিএন ডগ স্কোয়াডের ডগ বিদেশি মোহামেদির সাথে থাকা কালো একটি ব্যাগে মাদক রয়েছে বলে তার হ্যান্ডলারকে সতর্ক করে। পরে ম্যানুয়ালি ব্যাগটি সার্চ করলে তার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গত ২০ জানুয়ারি মোহামেদি আদ্দিস আবাবা-দোহা হয়ে ঢাকায় আসেন। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তার থাকার কথা ছিল। আজকের অভিযানে ডগ অলি এবং তার হ্যান্ডলার সুনেত্রার সহযোগিতায় মাদকের ব্যাগটি শনাক্ত করা হয়।

মোহামেদির কক্ষে থাকা তার একটি ট্রাভেল ব্যাগের ভেতর বিশেষ কায়দার লুকানো ছিল ২০০ গ্রাম কোকেন, যা শনাক্ত করে এপিবিএনের ডগ স্কোয়াড।

কোকেন উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় মামলা করেছে ডিএনসি। মামলার তথ্যানুযায়ী, ট্রাভেল ব্যাগটি মোহামেদিকে বাংলাদেশে পাঠিয়েছে নাইজেরি নাগরিক ডন ফ্রানকি। আর ঢাকায় তার হোটেল ঠিক করে দেয় সাইফুল ইসলাম রনি নামের একজন। তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X