কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

হত্যাকাণ্ড লুকাতে বন্ধুর স্ত্রীর সংসার চালানোর প্রস্তাব দেয় খুনি

পুলিশের হাতে আটক রাপ্রু মারমা। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক রাপ্রু মারমা। ছবি : কালবেলা

খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সুজন্ত ত্রিপুরা ওরফে সুজন খুন হয়েছিলেন। এরপর সুজনের সন্তানসম্ভবা স্ত্রী সুজিতা ত্রিপুরার পাশে দাঁড়ান রাপ্রু মারমা। বন্ধুর এমন হত্যাকাণ্ডে মায়াকান্না করেন, সংসার চালাতে খরচ দেওয়ার প্রস্তাব দেন।

তবে হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর জানা গেল- বন্ধু এই রাপ্রু মারমাই সুজনের খুনি। খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ দল তাকে গ্রেপ্তারের পর এই ক্লু-লেস হত্যার রহস্য বেরিয়ে আসে।

খাগড়াছড়ি পৌরসভা স্বপ্ন মোহন কারবারি এলাকার তিন রাস্তার মোড়ে গত ১১ নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ২৪ বছর বয়সী ইজিবাইক চালক ছিলেন। অভিযুক্ত খুনি রাপ্রু মারমাও ইজিবাইক চালক। তারা পরস্পরের বন্ধু।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর কালবেলাকে বলেন, দিনদুপুরে ওই হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাদী সুজিতা ত্রিপুরা অজ্ঞাতপরিচয়ে ব্যক্তিদের আসামি করেছিলেন। হত্যার কোনো ক্লু না পেয়ে রহস্য উদ্ঘাটনে খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়।

এরই ধারাবাহিকতায় রাপ্রু মারমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।

মুক্তা ধর বলেন, হত্যাকাণ্ডের বেশ কিছুদিন আগে সুজন ও রাপ্রুর মধ্যে বাজারে অটো ইজিবাইকের সিরিয়াল নিয়ে বাগ্‌বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। ওই বিবাদের কারণে রাপ্রু মারমা সঙ্গীয় একজন সঙ্গে নিয়ে সুজনকে স্থানীয় যাদুরামপাড়ায় একা পেয়ে আক্রমণ করে। এতে উভয়ে আহত হয়। ওই ঘটনার জেরে সুজনকে হত্যার হুমকি দেয় রাপ্রু। পাশাপাশি রাপ্রু তার স্ত্রীকে বিরক্ত করায় সুজনকে হত্যার সিদ্ধান্ত নেয়। তবে যাতে ধরা না পড়ে সে জন্য খুনের পর উল্টো সুজনের স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তুলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাপ্রু মারমা জানিয়েছে, স্ত্রী সন্তানসম্ভাবা হওয়ার পর থেকে সুজন তার (রাপ্রু) স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এতে সে ক্ষিপ্ত হয়। ইজিবাইকের লাইন নিয়ে ঝামেলা, মারামারি এবং নিজের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের চেষ্টার খবরে সে সুজনকে হত্যার সিদ্ধান্ত নেয়।

এর আগে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মিমাংসার চেষ্টা চালানো হয়। সুজনের স্ত্রীকে নগদ ১৫ হাজার টাকা ও পরবর্তীতে ভরণপোষণ ও পারিবারিক খরচের জন্য মাসিক হিসেবে টাকা দেওয়ার প্রস্তাব দেয় সে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেপ্তার রাপ্রু মারমার বিরুদ্ধে আগেও খুনের মামলা রয়েছে। ওই মামলায় দণ্ড পাওয়ার পর পলাতক ছিল। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X