কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই বউ ছেড়ে প্রেমিকাকে নিয়ে পালাতে ৩৩ লাখ টাকা চুরি

রিতা ও সাঈদ। ছবি : কালবেলা
রিতা ও সাঈদ। ছবি : কালবেলা

রাজধানীর ইসলামপুরের নারীদের কাপড়ের একটি দোকানে কাজ করতেন সাঈদ আহমেদ। ওই প্রতিষ্ঠানের কাপড় বিক্রির ৩৩ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান তিনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রেমিকা রিতা ও সাঈদকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ডিবি তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, ইসলামপুরের নাশওয়ান ফ্যাশন নামে প্রতিষ্ঠানে ২০২২ সাল থেকে চাকরি করেন সাঈদ। তিনি ধর্মান্তরিত মুসলিম। তার পূর্ব নাম প্রদীপ কুমার বিশ্বাস। বাড়ি গাইবান্ধার সদর থানায়। এর আগে চাকরি করেছেন রংপুরের বিভিন্ন কাপড়ের দোকানে। তার ঘরে দুই স্ত্রী রয়েছে।

ডিবি জানিয়েছে, গত ২৪ মার্চ আগের দুদিন শুক্রবার ও শনিবারে ভালো বেচাকেনা হয়। বিক্রির ৩৩ লাখ টাকা দোকানের লকারে রাখা হয়। রোববার সাঈদ আরেক কর্মচারীকে নিয়ে কাছাকাছি ঢাকা ব্যাংকে যান। পথে কর্মচারীকে দোকানে ফেরত পাঠিয়ে একাই ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকের মধ্যে কিছু সময় ঘোরাঘুরি করে ব্যাগ ভর্তি ৩৩ লাখ টাকা নিয়ে চলে যায় গাজীপুরে, যেখানে প্রেমিকা রিতা থাকেন।

মশিউর রহমান জানান, গাজীপুর থেকে প্রেমিকাকে নিয়ে যায় নরসিংদী, তারপর বগুড়া। বগুড়ায় দুজন প্রচুর কেনাকাটা করে। এরপর যায় পঞ্চগড়ের বাংলাবান্দার তেঁতুলিয়া। সেখান থেকে প্রেমিকার বাড়ি ফরিদপুরের সদরপুরে। কোতোয়ালি জোনাল টিমের এডিসির নেতৃত্বে সদরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুজনের কাছ থেকে ৩১ লাখ সাড়ে ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে মশিউর রহমান বলেন, প্রেমিকাকে নিয়ে ভারতে পালাতে চেয়েছিল সাঈদ। পঞ্চগড়ের বাংলাবান্দা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল। সেখানে ব্যর্থ হয়ে যশোর দিয়ে যাওয়ার পথে ফরিদপুর যায়। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X