বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমের ওপর হামলা: আদালতে ছয় আসামি

আদালতে তোলা হচ্ছে আসামিদের। ছবি : কালবেলা
আদালতে তোলা হচ্ছে আসামিদের। ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এদের মধ্যে দুই আসামির সাত দিন করে রিমান্ড ও অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

এর আগে হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন ।

মামলার এজাহারে বলা হয়েছে, 'গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম এবং তার ব্যক্তিগত সহকারী পরাণ সরকারসহ প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি, মো. আল আমিনসহ অনেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। তারই ধারাবাহিকতায় আশরাফুল হোসেন আলমসহ প্রতিনিধিরা বিকেল সাড়ে ৩টায় বনানী থানাধীন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনের জন্য যান। অতঃপর প্রার্থী আশরাফুল হোসেন আলমসহ ৫-৬ জন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ১৫-২০ জন বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে গতিরোধ করে বিভিন্ন ধরনের গালাগাল করতে থাকে।

একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে প্রার্থী মো. আশরাফুল হোসেন আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। মারধরের একপর্যায়ে তাদের মধ্যে অজ্ঞাতনামা একজন হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে দুই হাতে কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং অপর একজন তার তলপেটে লাথি মারলে সে রাস্তায় পড়ে যান।

মারধরের একপর্যায়ে হিরো আলমকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা এবং টানাহেঁচড়া করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X