বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে শিক্ষার্থী মারধরে ছাত্রলীগ নেতাকে হল ছাড়ার নির্দেশ

ছাত্রলীগ নেতার নাম রাসেল হোসেন রিয়াদ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতার নাম রাসেল হোসেন রিয়াদ। ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতাকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। সোমবার (১৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই ছাত্রলীগ নেতার নাম রাসেল হোসেন রিয়াদ, তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাসেল হাসান রিয়াদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০৭নং রুমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করে আসছেন। সোমবার রাত আনুমানিক ৩টার সময় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম কিবরিয়ার ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় মো. রাসেল হোসেন রিয়াদ জড়িত থাকায় তাকে ১৫ জুলাইয়ের মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, রোববার (১৪ জুলাই) রাত ৩টায় হলের রিডিং রুম থেকে পড়াশোনা করে সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী গোলাম কিবরিয়া তার রুমে যান। এরপর রুমের বাইরে গিয়ে পাঁচ মিনিট পরে রুমে এলে দেখেন রুমের দরজা বন্ধ। এরপর দরজা খোলার জন্য দরজায় আঘাত করতে থাকলে এক পর্যায়ে রুমের দরজা খুলে রাসেল হোসেন রিয়াদ তার দিকে তেড়ে আসেন। তখন রুমের সামনে থাকা জুতা তুলে নিয়ে কিবরিয়াকে হাত এবং জুতা দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করেন। এক পর্যায়ে কিবরিয়ার নাক ফেটে রক্ত বের হলে তিনি দৌড়ে ৩০৪ নম্বর রুমে চলে আসেন। এ সময় রাসেল তার ফোনও ভেঙে ফেলেন। পরবর্তীতে অসুস্থ কিবরিয়াকে তার সহপাঠীরা চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X