জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে শিক্ষার্থীদের ধাওয়ায় পালাল জাবি ছাত্রলীগ

মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনে আটকে পড়া সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রসহ তারা হামলা চালায়। পরে বিভিন্ন হল থেকে তাদের উদ্ধারে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হঠে জাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

তৈমুর খান তূর্য নামের একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া এক লাইভ ভিডিওতে দেখা গেছে, উপাচার্যের বাসভবনে আটকে পড়া শিক্ষার্থীদের ওপর ইট পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা নিরুপায় হয়ে ফেসবুক লাইভে হলের শিক্ষার্থীদের কাছে বাঁচার আকুঁতি জানান। পরে তাদের সাহায্যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এগিয়ে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এমনকি পুলিশের সামনে হামলা চালালেও তারা নিরব ভূমিকা পালন করে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার বিচারে দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তার আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টা দৌড়ানি দেন আন্দোলনকারীরা।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।

এরও আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গেলে অতর্কিত হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X