জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কারের পক্ষে চলমান আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগ ও বহিরাগতদের হামলা প্রতিহত করতে শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের আক্রমণের সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে এবং প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আমাদের ওপর হামলা হয়েছে। আজ সকালেও ছাত্রলীগ ও বহিরাগত দুষ্কৃতকারীরা বাস-লেগুনা-মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল এলাকায় অবস্থান নেয় বলে জানতে পেরে সকালে হল থেকে বের হয়ে আসি। আমরা ঢাকা-আরিচা মহাসড়কসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কে টহল দিয়েছি। বর্তমানে আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছি। আমরা যে কোনো মূল্যে এ আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, গতকাল রাতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের উপস্থিতে আমাদের ওপর যে বর্বাচিত আক্রমণ করেছে আমরা তার বিচার চাই। আজকে ছাত্রলীগ নতুন করে আমাদের ওপর হামলা করার জন্য ভাড়া করে দুষ্কৃতকারী নিয়ে এসেছে। প্রশাসনকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। আমরা আমাদের ক্যাম্পাসে আর কোনো বহিরাগতকে প্রবেশ করে আমাদের ভাইবোনদের ওপর আর কোনো আক্রমণের সুযোগ দিব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১০

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১২

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৩

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৪

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৫

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৬

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৭

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৮

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৯

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

২০
X