বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কারকারীদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে দলবেঁধে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে সাড়ে ৩টার দিকে স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে ওঠে। এরপর মাহতাব টাওয়ার এবং ক্যালিকো কটন মিল ঘুরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা দিব না’, ‘কোটা না মেধা? মেধা মেধা’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

অবরোধ শেষে বিকেল ৫টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। আন্দোলনে আসা শিক্ষার্থী মাহফুজা ফাইজা বলেন, অন্যায়ভাবে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ হামলা চালাচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি।

শিক্ষার্থী সুকান্ত দাস বলেন, অধিকার আদায়ের দাবিতে রাজপথে আমার ভাইয়েরা রক্তাক্ত হচ্ছে। আমরা আরও রক্ত দিতে প্রস্তুত কিন্তু আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X