জবি প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক

সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম। ছবি : সংগৃহীত
সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের দীর্ঘ আলোচনার পর এবার প্রকাশ্যে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানোর মাধ্যমে তারা প্রকাশ্যে এসেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে ‘ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামে একটি ফেসবুক পেজে ‘দৈনিক সংবাদ পত্রিকায় মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিবৃতি’ শিরোনামে একটি বিবৃতি দেয় সংগঠনটি। এর আগ পর্যন্ত তারা প্রকাশ্যে আসেনি।

শাখা সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন। তিনি গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুল ইসলাম। প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী।

জবি শাখা শিবিরের প্রচার সম্পাদক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথিত সাংবাদিক ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে । ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেওয়া হয়েছে- সেটি একটি চরম মিথ্যাচার। আমরা এসব মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।

শাখা শিবিরের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরকে নানা ধরনের ট্যাগ-অপবাদ দিয়ে আসছে। তার মধ্যেও ছাত্রশিবিরের কাজ কখনোই থেমে ছিল না। ছাত্রশিবির অতীতে ছিল, এখনো আছে। ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X