বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৮:২৭ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

বুটেক্সে ছাত্রলীগ নেতার রুমে হামলা, ২ জনকে সাময়িক অব্যাহতি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের কক্ষে সন্ত্রাসী হামলার অভিযোগে দু’জনকে সাময়িক অব্যাহতি দিয়েছে বুটেক্স শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (৬ জুন) রাতে বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বুটেক্স ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শামছুল আলম অন্তর, সাবেক সহ-সম্পাদক অনিক সাদমানকে সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাময়িক অব্যহতি প্রদান করা হয়। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা দুই কার্যদিবসের মধ্যে লিখিত জানাতে বলা হয়।

পাশাপাশি বুটেক্স শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. জোবায়ের হোসেন, সাবেক সহ-সম্পাদক অচিন্ত কুমার সেন, কর্মী মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা জানাতে বলা হয়েছে।

গত ৪ জুন রাত ১টা বুটেক্সের জি এম এ জি ওসমানী হলের ৩০১৯ নম্বর রুমে বুটেক্স শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয়ের কক্ষে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠে। এতে জয়সহ তার আরও চার বন্ধু মো. আলমগীর হোসেন, আরমান কবির রিপন, আব্দুলাহ আল মাহমুদ ও রাফি আহত হওয়ার খবর পাওয়া যায়। হামলার ঘটনায় আলমগীর হোসেন ও আব্দুলাহ আল মাহমুদ গুরুতর আহত হয়।

এর আগে বুটেক্স শাখা ছাত্রলীগ হতে সাময়িক অব্যাহতি পাওয়া শামছুল আলম অন্তর, অনিক সাদমানের বিরুদ্ধে গত ২৫ মে দৈনিক কালবেলার সাংবাদিক মেহেদী হাসানকে হেনস্থার অভিযোগ উঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X