ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণীর জানাজা অনুষ্ঠিত 

জাহানারা আবেদিন। ছবি : সংগৃহীত
জাহানারা আবেদিন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিল্পাচার্য জয়নুল আবেদীনের সহধর্মিণী জাহানারা আবেদিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার পরিবারের সদস্য ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। নামাজের ইমামতি করেন ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

নামাজ শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় তার স্বজনরা সকলের নিকট দোয়া কামনা করেন। জানাজা নামাজ শেষে মরহুমাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান স্বজনরা।

এ সময় শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতৃবৃন্দ। দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল কালাম সরকারের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে মৃত্যুবরণ করেন জাহানারা আবেদিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার তিন ছেলের মধ্যে বড় ছেলে সাইফুল আবেদিন আগেই ইন্তেকাল করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

১০

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

১১

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

১২

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

১৩

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

১৪

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১৫

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১৬

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১৭

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৮

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৯

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

২০
X