ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন দাবিতে অনশনরতদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি

সংহতি সমাবেশে ঢাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংহতি সমাবেশে ঢাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনরতদের সংহতি সমাবেশে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি যোবায়েরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা ‘আপস না ডাকসু, ডাকসু ডাকস’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দিবে সাধ্য কার’, ‘অবিলম্বে ডাকসু, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

গত বুধবার দুপুর থেকে সাম্য হত্যার বিচার, ডাকসুর রোডম্যাপ ও তপশিল ঘোষণা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম ও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।

তাদের মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল শুক্রবার রাতে বিন ইয়ামিন মোল্লা ও মাহতাব ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আজ দুপুর ২টায় ডাকসুসহ নানা ইস্যুতে জরুরি আলোচনায় বসেছে ঢাবি প্রশাসন। এই আলোচনার পরেই ডাকসু নিয়ে ঢাবি প্রশাসনের অবস্থান জানা যাবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X