মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : কালবেলা
জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : কালবেলা

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একাংশ।

শনিবার (৩১ মে) ক্যাম্পাসে নানা ফলজ ও গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন সৌরভ, ফারুক রানা, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন ও মো. মেহেদী হাসান।

এ ছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান, মাশফিকুল ইসলাম রাইন, মিঠু আলী, রেদোয়ান চৌধুরী, নাইমুর রহমান, ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরাইয়া মোবাশ্বের, শাহরুল।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মিঠু বলেন, বৃক্ষ আমাদের প্রাণ, তাই জনাব তারেক রহমানে উদ্যোগকে সাধুবাদ জানাই।

আরেক সদস্য মাসফিকুল ইসলাম রাইন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বৃক্ষ কতটা সম্পৃক্ত আপনারা জানেন, তাই এই মহান নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ ও জনগণের স্বার্থে আমাদের এই সামান্য প্রচেষ্টা।

যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিক চাহিদা পূরণের কারণে প্রতি বছর অনেক গাছ কাটা হলেও জাতীয় উদ্যোগে তেমন গাছ লাগানো হয় না। তাই তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বৃক্ষরোপণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য—আমরা সে লক্ষেই কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X