খুবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

প্রযুক্তির স্থানান্তরে গবেষক-কৃষকদের মধ্যে সমন্বয় জরুরি : খুবি উপাচার্য

‘ন্যাশনাল টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্ম’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা
‘ন্যাশনাল টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্ম’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, প্রযুক্তির উন্নয়ন তখনই কার্যকর হবে যখন তা সরাসরি কৃষক ও উদ্যোক্তাদের কাজে লাগবে। তাই, শুধু গবেষণায় সীমাবদ্ধ না থেকে প্রযুক্তির মাঠপর্যায়ে বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিজ্ঞানী, গবেষক, উন্নয়ন সংস্থা ও কৃষকদের মধ্যে কার্যকর সমন্বয় প্রযুক্তি হস্তান্তরকে আরও বেগবান করবে।

শনিবার (৩১ মে) নগরীর সিএসএস আভা সেন্টারে খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর আয়োজনে ‘ন্যাশনাল টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্ম’ শীর্ষক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মো. রেজাউল করিম বলেন, খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষকদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কৃষিকাজ করতে হয়। লবণাক্ততা, জলাবদ্ধতা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা করে টিকে থাকতে হয় তাদের। এজন্য প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি সেটি মাঠে পৌঁছে দিতে হবে, যাতে কৃষকরা বাস্তব উপকার পেতে পারেন। স্থানীয় জ্ঞান, আবহাওয়াভিত্তিক উদ্ভাবন এবং জলবায়ু সহিষ্ণু প্রযুক্তির মিশ্রণ ঘটিয়ে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান ও সিসিডিবির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর চন্দন চার্লস গমেজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রফেসর মো. রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিডিবির ক্লাইমেট সেন্টারের ইন্টারিম কো-অর্ডিনেটর মো. কামাল হোসেন। তিনি ন্যাশনাল টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্ম গঠনের রোডম্যাপ, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ও সিসিডিবির মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী লাবনী আক্তার ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মুহাম্মদ মোস্তাকিম বিল্লাহ।

উদ্বোধনী পর্ব শেষে আয়োজিত টেকনিক্যাল সেশনে অংশগ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রযুক্তি হস্তান্তরের বিদ্যমান পদ্ধতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, স্থানীয় উদ্যোক্তাদের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে তারা মতামত প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য উপদেষ্টা / ‘ক্রাইটেরিয়া ফুলফিল করে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১০

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১১

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১২

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৩

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৪

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৬

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৭

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৮

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৯

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

২০
X