কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা গাকৃবি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে চলতি বছর বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে।

বুধবার (১৮ জুন) যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী গাকৃবি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে।

জানা গেছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অভীষ্ট গোলের ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে ১৩০টি দেশের ২ হাজার ৫২৬টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবদান ও কার্যক্রমের ওপর মূল্যায়ন করে র‌্যাঙ্কিংটি করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’-এ দেশসেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া টিএইচই ২০২৫ এর এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতর গাকৃবির শীর্ষস্থান অর্জন করে।

বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এটি আমাদের জন্য এক গৌরবজনক অর্জন। এ স্বীকৃতি আমাদের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে আমাদের অঙ্গীকার ও কার্যকর অংশগ্রহণ এই অর্জনের ভিত্তি।

তিনি বলেন, আমি এই সাফল্যে নিরলসভাবে অবদান রাখা সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল ও অগ্রসরমাণ হতে উদ্বুদ্ধ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X